1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ
শিরোনাম
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র

বিশ্বনাথে বিশ্বনবীর জন্মদিন পালন: বিভিন্ন স্থানে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বিশ্বনাথ প্রতিনিধিঃ

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনাথে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে। 

সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল থেকে উপজেলার ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসা এবং সুন্নি আকিদায় বিশ্বাসী জনসাধারণের উদ্যোগে আলোচনা, র‌্যালী, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে দিবসটি উৎযাপন করা হয়। 

প্রায় দেড় হাজার বছর আগে এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভ আগমন ঘটে । এই দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ খ্রীস্টাব্দের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃংখলা। এ যুগকে বলা হতো ‘আইয়ামে জাহেলিয়াত’র যুগ। তখন মানুষ হানাহানি, মারামারি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করতো। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুল্লুাহ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন।

মহানবীর জন্মদিন বিশ্বব্যাপী আনন্দের সাথে পালনের পাশাপাশি বাংলাদেশে ও পালন করা হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলা মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়েছে আজ। সোমবার দুপুর দুইটায় বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাসরাসার সম্মুখ থেকে র‌্যালী বের করে বিশ্বনাথ পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আলিয়া মাদরাসায় ফিরে এক আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালীতে এসময় উপস্থিত ছিলেন মিলাদুন্নবী (সঃ)উদযাপন কমিটির সভাপতি শাহ সুফি শামসুল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা আল-ইসলার সভাপতি মাওলানা আফতাব আলী, পৌর আল-ইসলাম সভাপতি তালুকদার মোহাম্মদ ফয়জুল ইসলাম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান,বিশ্বনাথ উপজেলা ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা ক্বারী মোছাব্বির আহমদ,বিশ্বনাথ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নেছার আহমদ,মিয়ার বাজার ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা পিয়ার মাহমুদি,মাওলানা মঞ্জুর আহমদ,মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা হাফিজ আব্দুল কাদির,মাওলানা শেখ সাইদুর রহমান, মাওলানা আব্দুল মুক্তাদিরসহ অন্যান্যরা।

অপরদিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের সৎপুর কামিল মাদ্রাসা, রামপাশা ইউনিয়নের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ, ভুরকি মাদ্রাসা, দূর্লভপুর দাখিল মাদ্রাসা, খাজাঞ্চি ইউনিয়নে প্রতাপুর মাদ্রাসা, খাজাঞ্চি গাঁও মাদ্রাসা, আকিলপুর গ্রামবাসীর উদ্যোগে, উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, সিংরাওলী ও সিংগেরকাছ মাদ্রাসা, রাজাগঞ্জ বাজার  এলাকাবাসী সহ অন্যান্য প্রতিষ্ঠান ভিত্তিক পবিত্র ঈদে মিলাদুন নবীর র‌্যালী, আলোচনা ও দোয়া মাহফিল পালন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews