1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

বিশ্বনাথে বিপুল পরিমাণ মাদকসহ ২জন আটক

  • Update Time : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৪০৭ Time View
 বিশ্বনাথ প্রতিনিধিঃ আজ ২৪শে আগস্ট সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিপুল পরিমাণ মাদক সহ ২জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এসময় ২শত ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার লামাকাজি ইউনিয়নের পরগনাবাজার সড়কের আতাপুর নামক স্থানের সুরমা নদীর পাড় থেকে ওই দুই কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দৌলতপুর ইউনিয়ননের দুর্যাকাপন গ্রামের মৃত আলী আকবরের ছেলে আনহার আলী ও একই ইউনিয়নের ছত্রিশ গ্রামের মৃত ফিরোজ বক্স’র ছেলে সুহেল বক্স (৩৫)।

এসময় তাদের কাছ থেকে ভারতীয় মদ ‘এসি ব্লাক ৪৫ বোতল, অফিসার চয়েজ ২শ ১৮ বোতল ও ম্যাকডুয়েল ২২ বোতল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ লক্ষ্য ২০ হাজার টাকা প্রায়। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও নৌকা জব্দ করে পুলিশ।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম অজ্ঞাত তিন মাদক কারবারি।

অভিযানে নেতৃত্ব দেয়া থানা পুলিশের এসআই গাজী মোয়াজ্জেম, সাইফুল মোল্লা ও এএসআই রেদওয়ান মিয়া জানান, ছাতক থেকে নৌকাযোগে মাদকের বড় চালান, বিশ্বনাথে প্রবেশ করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় ঘটনাস্থলে নৌকা থেকে সিএনজিতে বস্তাভর্তি মাদক লোড করছিল তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত তিনজন পালিয়ে গেলেও ২শ ৮৫ বোতল ভারতীয় মদসহ দু’জনকে গ্রেফতার করা হয়।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে এগুচ্ছি। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews