বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে এক বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১লা সেপ্টেম্বর(মঙ্গলবার)দুপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই’র নেতৃত্বে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সুসংগঠিত হয়ে এ কর্সসূচী পালন করেন।
দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পক্ষ থেকে থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা নেতা-কর্মীদের উপস্থিতিতে বিশ্বনাথ বাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়।প্রবাসী চত্ত্বর থেকে পরবর্তীতে দলীয় পতাকা ও বর্ণিল ব্যানার-ফেস্টুন সজ্জিত এক বিশাল আনন্দ র্যালি বিশ্বনাথ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় প্রবাসী চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়। র্যালিতে দলের জ্যেষ্ঠ নেতা-কর্মীদের সাথে যুবদল, ছাত্রদল,কৃষকদল,জাজাস,স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণ ছিল।
র্যালি শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন।স্মরণ করেন বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। আওয়াজ তুলেন এই জনপদের সাবেক সাংসদ নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার। একইসাথে তারা দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ বেগবান করার বিষয়ে আলোকপাত করেন এবং দলকে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীবৃন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন।
এ সময় বিএনপির উপজেলা,পৌরসভা,ইউনিয়নসহ প্রবাসী কমিউনিটি নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।