1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

বিশ্বনাথে দস্যুতার ঘটনায় আদালতে ৭জনকে অভিযুক্ত করে মামলা দায়ের

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩২ Time View

বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বনাথে দস্যুদের বিরুদ্ধে ব্যবসায়ীর মালামাল হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে ৭জন কে অভিযুক্ত করে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৩নং আদালতে মামলা দায়ের করেছেন উপজেলার সাউদের গাঁও উদয়পুর গ্রামের সিরাজুল ইসলাম (৪০) নামের এক ভুক্তভোগী ব্যবসায়ী।

সাউদের গাঁও গ্রামের মৃত হবিব উল্লাহর ছেলে সিরাজুল ইসলাম গত ৭ ডিসেম্বর সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট দিলরুবা ইয়াছমিনের আদালতে নালিশি অভিযোগ দায়ের করলে আদালত বিষয়টি আমলে নিয়ে সরজমিন তদন্ত পূর্বক পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ৭ ডিসেম্বর আদালতে দায়েরকৃত মামলা নং বিশ্বনাথ সি.আর ৪৭০/২৩।

১৮৯৮ সালের সেকশন ২০০ এর পেনাল কোড ৩৪১/৩৯৪/৩৪ ধারা অনুসারে মামলায় মোট ৭ জনকে আসামি করা হয়েছে। মামলায় ১ নং অভিযুক্ত হলেন বিশ্বনাথ উপজেলার চৌধুরী গাঁও গ্রামের ছোয়াব আলীর পুত্র রাজু মিয়া (২৮), ২ নং শামীম (৪৫), পিতা আব্বাস আলী, ৩নং সুজন (৩৫) পিতা মৃত আং মালিক, ৪ নং জাকির হোসেন (২৬) পিতা মৃত এলাই মিয়া, ৫ নং মজই (২৫) পিতা ময়না মিয়া, ৬ নং আজিজ (৪০) পিতা রইছ আলী, সর্ব সাং জানাইয়া ও ৭ নং জয়নাল (৪০) পিতা অজ্ঞাত, সাং সিংগেরকাছ।

বাদী তার এজাহারে উল্লেখ করেন তিনি একজন পাইকারি ব্যবসায়ী। গত ৩ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকায় জানাইয়া গ্রামের রাস্তার ১০০ ফুট দক্ষিণে তার ব্যবসার মালামাল বহনকৃত একটি কাভার্ড ভ্যান গতিরোধ করে গাড়ির চালক কে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫০ বস্তা চিনি এবং ৫০ বস্তা ময়দা অভিযুক্তরা লুট করে নিয়ে গেছে। অপরাধে অভিযুক্তরা যেসব চিনি ও ময়দা লুট করেছে তার মোট মূল্য ১৮,২৮০০০ টাকা।
বিষয়টি বিশ্বনাথ থানা পুলিশকে অবগত করলে মালামাল উদ্ধার ও ব্যবস্তা না নেওয়ায় তিনি আদালতের দারস্থ হন।

সিলেটের জুডিশিয়াল আদালতে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews