1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

বিশ্বনাথে জিহাদীর মামলায় আসামীর জামিন নামঞ্জুর

  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৯৬ Time View

আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ থেকেঃ

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগ্রামের মাওলানা আব্দুল হাই জেহাদীর ও তার পরিবারের উপর বর্বরোচিত হামলার মামলায় প্রধান আসামি বদরুল ও তার ভাই ৩নং আসামি হাবিব ওরফে হাব্বি আদালতে আত্মসমর্পণ করলে জামিন না মঞ্জুর করে তাদের কারাগার প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

ওই মামলায় আগে জামিন প্রাপ্ত আসামী কর্তৃক বাদী ও বাদীর পরিবারকে প্রকাশ্যে  প্রাণ নাশের হুমকি ও মামলা উঠিয়ে নেওয়া জন্য  বহিরাগতদের দিয়ে চাপ সৃষ্টির অভিযোগে জামিনে না থাকা অন্যান্য ৫ জনের জামিন বাতিল চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে মামলার শুনানির তারিখ নির্ধারিত ছিল আজ। আত্মসমর্পণকারীদের  বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 


বিষয়টি  নিশ্চিত করেছেন বাদি পক্ষের  আইনজীবী  এডঃ সামিউল  ইসলাম ও বাদি মাওলানা আব্দুল হাই জিহাদি।

 
ঘটনার সূত্রমতে বিস্তারিত, 
সিলেটের প্রবীণ আলেম, লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হাই জেহাদী ও তার স্ত্রীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়। শনিবার (২২ জুলাই) মামলাটি দায়ের করেন মাওলানা জেহাদীর ছেলে খাইরুল ইসলাম ফাহিম। মামলা নং-০৬, তারিখ-২১/০৭/২০২৩ইং।

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মাওলানা আব্দুল হাই জেহাদী ও তার বৃদ্ধা স্ত্রী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর হয়ে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। মাওলানা জেহাদীর অবস্থা আশঙ্কামুক্ত হলেও তার স্ত্রীর অবস্থা এখনো সঙ্কটাপন্ন বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন চিকিৎসকবৃন্দ। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তিনি বর্তমানে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার ভেঙ্গে যাওয়া হাতটি চিরদিনের জন্য অকেজো হয়ে যেতে পারে। মাওলানা জেহাদী ও তার স্ত্রী হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন। 

বৃহস্পতিবার ২০ জুলাই মাগরিবের নামাজের পর বিশ্বনাথ উপজেলার কান্দিগ্রামের তাদের প্রতিবেশী বদরুল ও তার তিন ভাই, পাশের ঘরে তার খালাতো ও মামাতো ভাই এবং খালু মিলে হঠাৎ মাওলানা জিহাদির ঘরে এসে ইটপাটকেল নিক্ষেপ ও দরজা জানালায় ভাংচুর চালায়। তখন মাওলানা আব্দুল হাই জেহাদী ঘর থেকে বেরুলে, কিছু বুঝার আগেই সন্ত্রাসীরা তাদের হাতে থাকা রড, লোহার পাইপ দিয়ে উপুর্যপুরী আঘাত করে মাটিতে ফেলে দেয়। এসময় মাওলানা জিহাদিকে হামলা থেকে রক্ষা করতে তাঁর স্ত্রী এগিয়ে আসলে সন্ত্রাসীরা লোহার রড, কাঠের বর্গা, লোহার পাইপ ও বাউ দিয়ে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে দরজার সামনে ফেলে দেয়। এতে মাওলানা জিহাদির মাথা, চোখ, বাম হাতের আঙ্গুল ও তল পেটে মারাত্মক জখম হয়। তার স্ত্রীর হাত ভেঙে গেছে, মাথার খুলিতে পেছন দিকে লোহার রডের বাড়ীতে মাথা ফেটে প্রচূর রক্তক্ষরণ হয়। 

ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় মাওলানা জিহাদি ও তার স্ত্রীকে এ্যাম্বুলেন্সে করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় প্রথমে বিশ্বনাথ থানায় মৌখিক অভিযোগ করা হলেও পরে লিখিত অভিযোগ দায়ের করেন তার ছেলে। পুলিশ অভিযোগটি মামলার নথিভুক্ত করেছে বলে থানা সূত্রে জানা যায়। এর আগে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ওসমানী হাসপাতালে গিয়ে মাওলানা জিহাদি এবং তাঁর স্ত্রীর খোঁজ খবর নেয়। 

এদিকে এলাকাবাসী প্রতিথযশা আলেম মাওলানা আব্দুল হাই জিহাদি ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। মাছ ধরার জন্য সামান্য জাল পাতানো নিয়ে কথা কাটাকাটির জের ধরে এমন জঘন্য সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। 

এদিকে আব্দুল হাই জিহাদী ও তার স্ত্রীর উপর সন্ত্রাসী হামলার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। দেশ ছাড়া বিদেশে থেকে অনেকেই মাওলানা জিহাদী ও তার স্ত্রীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews