1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

বিশ্বনাথে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা 

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বিশ্বনাথের পৌর শহরের ৮নং ওয়ার্ডের জানাইয়া গ্রামের মৃত রণধীর দেবের ছেলে লিটন দেব (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। লিটন দেব মৃত্যুর আগে একটি সাদা কাগজে চিরকুট লিখে আত্মহত্যা করেন। 

চিরকুটে তার লিখায় দেখা যায় তিনি লিখেছেন, ‘আমার সবকিছু ডয়ারে খাতায় লিখা। আমার মৃত্যুর পর বাড়িতে নিবায় না, আমারে চালিবন্দর দাও (দাহ) করবায়। দোকানে কাষ্টমারের মাল দিয়া দিও’।

আত্মহত্যাকারী যুবকের মরদেহ সোমবার ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ১২ ফেব্রুয়ারী  রোববার রাতে সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কারিকোনায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে গলায় ফাঁস দেন ওই ব্যবসায়ী। 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে বাসায় না যাওয়ায় গভীর রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশের সাহায্যে সাটার উঠিয়ে লিটনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এ ঘটনাট খবর পেয়ে ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান পিপিএম ও থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তি ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করে।

বিশ্বনাথ থানার এসআই দূর্গা কুমার দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের পর যুবকের হাতের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে কাউকে দায়ী করেননি তিনি। আত্মহত্যার কারণ অনুসন্ধান অব্যাহত রাখছি আমরা। লাশটি ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews