1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সম্পন্ন:

  • Update Time : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২৮৯ Time View

ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।

আজ সোমবার ১৫ মার্চ সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি যথাযথ মর্যাদায় উৎসাহ-উদ্দিপনার সাথে শান্তিপূর্ণভাবে ১৭ মার্চ ও ২৬ মার্চ পালনের লক্ষ্যে নানাবিধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পালের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, বাসিয়া নদী রক্ষা করার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে ময়লা-আবর্জনা ফেলার ও জনবল নিয়োগ করার দাবী জানান। সরকারি টোল ফাঁকি দিয়ে দূর-পাল্লার বড় বড় যানবাহনগুলো চলাচলের নির্দিস্ট সড়ক ব্যবহারের পরিবর্তে লামাকাজী-বিশ্বনাথ-রশিদপুর সড়ক অবৈধভাবে ব্যবহার করার ফলে যেমন এঅঞ্চলের সাধারণ মানুষের জীবন ঝুঁকি রয়েছে, তেমনি সেই যানবাহনগুলো টোল ফাঁকি দেওয়ার কারণে রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন সরকার। তাই সরকারের রাজস্বসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত দূর-পাল্লার যানবাহনগুলোর আঞ্চলিক সড়ক ব্যবহার বন্ধ করার উদ্যোগ গ্রহন করতে হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়া পৌর শহরের নতুন ও পুরাণ বাজার বণিক কল্যান সমিতির নির্বাচন আয়োজনে উদ্যোগ গ্রহন করার এবং দুই বাজার পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের পাশাপাশি বণিক সমিতির নেতৃবৃন্দকে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য বলেন। শিল্পকলা একাডেমীর কার্যক্রম শুরু করার পদক্ষেপ গ্রহন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন এলাকার উন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, সহকারী কমিশনার (ভ‚মি) মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুর রহমান মুসা, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রঞ্জিত দে রণ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজীব সরকার, ভেটেরিনারি সার্জন শামীমা সুলতানা, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল আলম, বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ রুকনুজ্জামান, সাংবাদিক নবীন সোহেল, ফারুক আহমদ, বদরুল ইসলাম মহসিন, মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল হান্নান ইউটেজিক্স, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, প্রবাসী আওয়ামী লীগ নেতা এ আর চেরাগ আলী, আরশ আলী গণি, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews