1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৮২ Time View

ফারুক আহমদ,বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।

আজ সোমবার ১৪ জুন সকাল ১১ ঘটিকায় উপজেলা বিআরডিবি কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি কিশোর অপরাধ দমনে কঠোর প্রদক্ষেপ নিচ্ছে প্রশাসন। অপরাধী কিশোরদের তালিকা, কিশোরদের অনলাইন ভিত্তিক গ্রুপ গুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়ারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া বলেন, পারিবারিক মূল্যবোধের কারনেই বাড়ছে কিশোর অপরাধ। উপজেলার কোন কিশোররা অপরাধে জড়ালে এর দায় পরিবারকেই নিতে হবে। এজন্য উপজেলাবাসীর কাছে তিনি পারিবারিক বন্ধন সূদৃঢ় করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় আর অনলাইনে ক্লাস করার সুবাধে সকল কিশোরদের কাছে স্মার্ট ফোন রয়েছে।অনলাইন আর অনলাইন গেমসের মাধ্যমেই কিশোররা অপরাধে জড়িয়ে পড়ছে।
অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কি সব কাপড় পরছে, তা দ্বায়িত্ব নিয়ে নজর রাখুন। তিনি বলেন, সবার সমন্বয়ের প্রচেষ্ঠায় উপজেলাকে কিশোর অপরাধমুক্ত রাখা সম্ভব।
থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, সারাদেশে কিশোর অপরাধ বাড়ছে, বিশ্বনাথ উপজেলার কিশোররাও অপরাধে জড়িয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তালিকা করছেন, অপরাধ যারা করবে তাদের আইনের আওতায় আনা হবে। সামাজিকভাবেও কিশোরদের কাউস্নিলিং করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনন্জয় বৈদ্য অপু, সাংবাদিক নবীন সোহেল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দু বৈদ্য।

এছাড়াও সভায় বক্তারা, উপজেলায় মাদক নির্মূল, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, বাজারে পণ্যের দাম বৃদ্ধি, হোটেলগুলোতে খাবারের দাম নির্ধারণ, যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি, কোরবানীর পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার বিষয়সহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।
এ সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে বলে জানান সভার সভাপতি ইউএনও।
এসময় থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান গত মে মাসের মামলার পরিসংখ্যান তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিশ্বনাথ সরকারি কলেজের সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেনসহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews