1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র
শিরোনাম
বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা

বিশ্বনাথের সাংবাদিকতাকে দালাল মুক্ত রাখার আহবান জানিয়ে জরুরী বৈঠক করেছে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব

  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩

এক্সপ্রেস ডেস্কঃ


বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের একটি জরুরি বৈঠক ক্লাবের সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসাইন সাজুল’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিনের সঞ্চালনায় ৮ মে ২০২৩ ইং সোমবার দুপুরে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে বিশ্বনাথের সাংবাদিকতার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও বিভিন্ন বিষয় সিদ্বান্ত গৃহীত হয়েছে। 
বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মজলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক আনহার বিন সাইদ, সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক এস.পি. সেবু, নির্বাহী সদস্য অজিত চন্দ্র দেব ও সদস্য আব্দুল কাইয়ুম সদস্য শেখ ছালেক উদ্দিন প্রমুখ।

জুরুরী বৈঠকে এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক স্বাধীন দেশে আইনসিদ্ধ ভাবে সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন ও একের অধিক সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সংগঠন গড়ে তোলা রাষ্ট্রের জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক একটি অধিকার। বিশ্বনাথে কিছু  সাংবাদিক নামধারী দালাল এমন একটি অধিকারকে হরণের প্রচেষ্টা চালাচ্ছে এবং হিংসা বিদ্ধেষ ও নানান চলচাতুরীর মাধ্যমে বিভিন্ন দপ্তরে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে হীন মন্তব্য ও বিষোদগার, কুৎসা রটনায় মশগুল রয়েছেন। 
বিশ্বনাথের সাংবাদিকতার ধারাকে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য সুস্থ ময়দানকে অসুস্থ করে তুলছে!  তাদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, এর পরিণাম শুভনীয় হবেনা। এখন থেকে যেখানেই এধরণের আঘাত ও অপপ্রচার আসবে সেখানেই শক্ত হাতে এর জবাব প্রদানে উপজেলা প্রেসক্লাব সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ নিরপেক্ষ ভাবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, আইন এবং অপরাধ মূলক সংবাদ পরিবেশনে গুরুত্ব সহকারে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। 

প্রেসক্লাব নেতৃবৃন্দ আরো বলেন, আইনসিদ্ধ ভাবেই বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স সংবাদ মাধ্যম থেকে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রাপ্ত হয়ে সিনিয়র ও জুনিয়র সাংবাদিকদেরকে নিয়ে গড়ে উঠেছে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব। যা অন্যান্য সংগঠনের সাংবাদিক নামধারী অনেকের এই যোগ্যতা ও বৈধতা নেই বলে আমরা নিশ্চিত হয়েছি। অন্যদিকে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে সকল সদস্যদের পরিচয় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভূমি অফিসার, থানা ইনচার্জের  দপ্তরে জমা দেওয়া হয়েছে। তাছাড়া জমা দেওয়া হয়েছে উপজেলার একাধিক দপ্তর ও একাধিক ইউনিয়ন চেয়ারম্যানের কার্যালয়ে। এরপরও বিশ্বনাথের কিছু নামধারী সুবিধাভোগী দালাল সাংবাদিক আমাদের বিরুদ্ধে অমার্জিত হিংসাত্বক কথা প্রচার করে বিশ্বনাথের সাংবাদিকতার ময়দানকে অসম্মান করে তুলেছে এটা অত্যান্ত দুঃখজনক সাংবাদিকতা বিবর্জিত হীনমন্যতা বলে নেতৃবৃন্দ প্রকাশ করেন।

পরিশেষে নেতৃবৃন্দ বলেন, বিশ্বনাথে সাংবাদিকতার নাম নিয়ে যারা থানা পুলিশে, উপজেলার ভূমি অফিস, উপজেলা নির্বাচন অফিস তথা প্রশাসনিক বিভিন্ন দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের সুবিধা  নেওয়ার জন্য দালালী করছে তাদের বিরুদ্ধে বিশ্বনাথবাসীকে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলার আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews