ফারুক আহমদ,বিশেষ প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর গণ টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ আগস্ট) সকাল ১০ টায় ১নং লামাকাজী ইউনিয়নের (টিকাদান কেন্দ্র) ১ নং ওয়ার্ডের মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ডের মির্জার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩ নং ওয়ার্ডের দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ গণ টিকার কার্যক্রম শুরু করা হয়।
গণ টিকা কার্যক্রমে মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্হিত ছিলেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
প্রতিটি টিকাদান কেন্দ্রে উপস্হিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য ও লামাকাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফয়ছল আহমদ, সহ সভাপতি সমর আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মো. আকমল হোসাইন, সাংবাদিক ফারুক আহমদ।
মির্জার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে উপস্হিত ছিলেন লামাকাজী ইউনিয়ন আ’লীগের সদস্য মো. লালা মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আফজল হোসেন।
টিকাদান কেন্দ্রে গুলোতে আরো উপস্হিত ছিলেন দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা রাণী গোস্বামী, সহকারি শিক্ষক আলমাছ আলী, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মিডওয়াইফ সানজিদা, দিঘলী স্বাস্হ্য কমপ্লেক্সের উপ এইচ এ আরতি চক্রবর্তী, লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসান আল মামুন, এম মিজানুর রহমান মিজান, ইমন আহমদ, পার্থ সারথি, শাহজাহান মিয়া ও লাহিন নাহিয়ান।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।