1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ
শিরোনাম
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন  ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বিশ্বনাথের ইসলামপুর বন্ধুয়া কাঁচা রাস্তা পাকাকরণের দাবী এলাকাবাসীর 

  • Update Time : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫৪৪ Time View
বিশ্বনাথ প্রতিনিধিঃ দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকা হয়নি দেড়যুগের বেশি সময় ধরে। চরম ভোগান্তি আর অশান্তিতে এলাকাবাসী। এ নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের উপর ক্ষ্যাপে আছে জনতা। কাঁদা মাড়িয়ে চলতে হচ্ছে বছরের পর বছর। জনপ্রতিনিধিদের ধারে ধারে ধরণা দিতে দিতে ক্লান্ত অনেকেই। আশ্বাসের পর আশ্বাস পেয়ে যাচ্ছেন কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে না পাকা করণ কাজ।
এ ব্যাপারে সরজমিন ঘুরে দেখা গেছে রাস্তার বেহাল চিত্র।
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি- কামাল বাজার সড়কের সংযোগস্থল রহিম পুর হতে ইসলাম পুর- বন্ধুয়া সড়কটির দেড় কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘ দেড় যুগেও পাকাকরণ হয়নি। আজ থেকে প্রায় ২০ বছর আগে তৎকালীন আওয়ামী সরকারের আমলে সর্বমোট আড়াই কিলোমিটারের মধ্যে এক কিলোমিটার রাস্তা ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসা পর্যন্ত ঢালাই করা হলেও ইসলাম পুর থেকে বন্ধুয়া পর্যন্ত বাকী দেড় কিলোমিটার রাস্তা আজও পাকাকরণ হয়নি।
জনবহুল বিশ্বনাথের রহিম পুর- ইসলাম পুর- বন্ধুয়া সড়কটি পাকা না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এ নিয়ে এলাকাবাসীর মনে ক্ষোভের অন্ত নেই। এই সড়কের পাশে রয়েছে সিলেটের প্রাচীনতম বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসার অবস্থান। প্রায় হাজার হাজার ছাত্রছাত্রী এই সড়ক দিয়ে প্রতিদিন মাদ্রাসায় আসা যাওয়া করতে হিমশিম খাচ্ছে। বর্ষায় অতিরিক্ত বৃষ্টির পানিতে সড়কটিতে কাঁদা জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। জেলা ও উপজেলার সাথে যোগাযোগের মাধ্যম এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষের চলাচলের ভোগান্তি কমিয়ে আনার উদ্যোগ কে নেবে কখনও নেবে কেউ বলতে পারেন না।
এ নিয়ে কয়েক দফায় স্থানীয় সংসদ সদস্য ( সিলেট ০২) মোকাব্বির খানের দারস্থ হয়ে পাকাকরণের আবেদন করেছেন স্থানীয় এলাকাবাসী। তিনি আশ্বস্ত ও করেন রাস্তাটি পাকাকরণ হবে কিন্তু কোন জটিলতায় কাজটি করা হয় না তা অনেকরই অজানা।
আবেদনের ব্যাপারে ইসলাম পুর গ্রামের বাসিন্দা ডাঃ গিয়াস উদ্দিন সোহাগ বলেন, আমি নিজেই কয়েকবার দরখাস্ত দিয়েছি সাংসদের কাছে এবং তিনি আশ্বাস ও দিয়েছেন, তবে কাজ কেন হয় না তা বলতে পারি না। ডাঃ গিয়াস উদ্দিন সোহাগের পাশাপাশি স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন রেজা ও বিগত মাসে এই রাস্তাটি পাকাকরণের দাবীর দরখাস্ত নিয়ে এমপির শরণাপন্ন হয়েছেন বলে জানা গেছে।
শীতকালীন সবজি চাষের উর্বর এই এলাকার মানুষের দুর্ভোগের কথা, জরুরি রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করণে এবং ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের হাজার হাজার ছাত্র/ছাত্রীর কথা চিন্তা করে এ রাস্তা নিয়ে পেপার পত্রিকায় ঘটা করে লেখালেখি করা হয়। এতেও কারো নজর আকৃষ্ট না হওয়ায় বিস্ময় প্রকাশ করা ছাড়া আর কোন পথ নেই বলে মন্তব্য করেন গণমাধ্যম কর্মী সমুজ আহমদ সায়মন।
এমতাবস্থায় এলাকাবাসীর অনেকেই স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। এবং দীর্ঘদিনের আশা আকাঙ্কার প্রতিক এই সড়কটি দ্রুত পাকাকরণ করে জনদূর্ভোগ থেকে রেহাই পাইয়ে দিতে এলাকাবাসী আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews