রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
১১ই ফেব্রুয়ারী, ২০২৩ইং (শনিবার) সকাল ১০.৩০ মিনিটে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে নতুন দায়িত্বপ্রাপ্ত বিজিবি’এর মহা পরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান(এনডিসি,পিএসসি) পানবাড়ি কোম্পানি সদর,দহগ্রাম বিজিবি ক্যাম্প ও আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলার বিষয়ে খোঁজ খবর নেন।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান আকর্ষিক এ পরিদর্শনকালে দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব তাকে আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পে দহগ্রাম ইউনিয়ন বাসির পক্ষ থেকে ফুলেল শুভেচছা বিনিময় করেন ও দহগ্রামবাসীর পক্ষ থেকে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন।
তিনি বিজিবি মহাপরিচালকের কাছে দহগ্রামের শিক্ষিত বেকার যুবকদের চাকুরী ক্ষেত্রে বিশেষ কোটা।
জনসাধারণের চাহিদা অনুযায়ী গরুর সিরিয়াল ৩০ টা থেকে বৃদ্ধি সহ তিন বিঘা করিডর ভেতর বাংলাদেশিদের যাতায়াতের রাস্তাটি প্রশস্তের দাবি জানান।
বিজিবি কর্তৃক সিজারকৃত গরুগুলো জনসাধারনের বরাদ্দকৃত গরুর সাথে অন্তর্ভুক্ত না করার বিষয়ে অবগত করেন।
এর পর আঙ্গোরপোতা জির পয়েন্টে সীমান্ত পরিদর্শন করে পানবাড়ি কোম্পানি সদরের উদ্দেশ্যে রওনা হন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।