1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

বাংলাদেশী প্রতিবন্ধীকে ফেরত দেয়নি বিএসএফ

  • Update Time : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৭০২ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- ২৩ আগস্ট সোমবার কুড়িগ্রামের বহুল আলোচিত ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ারচর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে প্রতিবন্ধী হাসেন আলীকে আটকের এক সপ্তাহ অতিবাহিত হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আটককৃত হাসেন আলী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামের মৃত কোব্বাত মন্ডলের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত বুধবার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৬ এর ভারতীয় ভূখণ্ড তল্লিতলা এলাকায় ভূলক্রমে প্রবেশ করে প্রতিবন্ধী হাসেন আলী। এসময় ভারতের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার ঝলঝলি বিএসএফ ক্যাম্পের অধীন কালজানী নদীর চর পোস্টের ৬২ ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে বিএসএফ হাসেন আলীকে তুফানগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
শিলখুড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ বলেন, হাসেন আলী একজন প্রতিবন্ধী। তিনি বুঝতে না পেরে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। সেখান থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। জানতে পেড়েছি হাসেন আলী বর্তমানে তুফানগঞ্জ পুলিশের জিম্মায় রয়েছে।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসেন আলী ভারতে প্রবেশ করায় বিএসএফ তাকে আটক করে বিএসএফ জানিয়েছে সে প্রতিবন্ধী না, প্রতিবন্ধীর রুপ নিয়ে চোরাচালানের সাথে জড়িত। তাই ভারতীয় পুলিশের নিকট হস্তান্তর করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews