1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার 

ফ্রান্সে মহানবীর অবমাননার প্রতিবাদে খুলনায় লাখো জনতার বিক্ষোভ

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৬৬ Time View

মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধি: ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এঁর ব্যাঙ্গচিত্র এঁকে অবমাননা এবং ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে খুলনা মহানগরী। খুলনা জেলা ইমাম পরিষদের ডাকে শুক্রবার বিকেলে নগরীর ডাকবাংলো চত্বরে ধর্মপ্রাণ মুসল্লিদের বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। লক্ষাধিক ধর্মপ্রান মুসল্লী ও সাধারণ মানুষ সতস্ফূর্তভাবে বিক্ষোভে অংশ নেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রফিকুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, ইমাম পরিষদ নেতা মাওলানা নাজমুস সউদ, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতী জিহাদুল ইসলাম, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আনিসুজ্জামান, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা নূর জালালী, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইলিয়াস ফকির, মুফতী ইমরান বিন হুসাইন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা জাহিদুল ইসলাম, মুফতী রবিউল ইসলাম, মুফতী সিফাত উল্লাহ, মাওলানা কেরামত আলীসহ খুলনা অঞ্চলের বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামা নেতৃবৃন্দ।

 

সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং সেখানকার পত্রিকা শার্লী এবদো কর্তৃক বিশ্বনবী রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে অবমাননার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস এবং রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
ইমাম পরিষদ নেতৃবৃন্দ বলেন, ফ্রান্স রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে বিশ্ব নিন্দিত কাজ করেছে। রসূলের অপমানে কোন মুসলমান বসে থাকতে পারে না। প্রয়োাজনে ফ্রান্সকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করতে বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ডাক দেবে।
বক্তারা ফ্রান্সের সঙ্গে সকল সম্পর্ক পরিত্যাগ এবং ফ্রান্সের সকল পন্য বর্জন করতে বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ‘সালাম’ ও ‘আল্লাহ হাফেজ’ নিয়ে কটূক্তি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমানকে বহিষ্কার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানি সৃষ্টির অভিযোগে একাত্তর টেলিভিশনকে বন্ধের আহ্বান জানান।

এর আগে খুলনা মহানগরীর ৩১ টি ওয়ার্ড থেকে স্থানীয় মসজিদের ইমামদের নেতৃত্বে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল ডাকবাংলা চত্বরে জড়ো হয়। পিকচার প্যালেস মোড়, হুগলি বেকারি থেকে শুরু করে ডাকবাংলা ফেরিঘাট পর্যন্ত ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন ছিল। সমাবেশ চলাকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো’র কুশপুতুল দাহ করা হয় এবং তাঁর ছবি ও ফ্রান্সের পতাকা’র উপরে জুতা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মুসল্লিরা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews