1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ফুলবাড়ী সীমান্তে বিএসএফ’র গুলিতে ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ

  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৮৭ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশী ভেবে বিএসএফ গুলি করেছে। এতে মিলন মিয়া (২৫) নামের এক ভারতীয় যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

এরপর তিনি আত্মগোপনে চলে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসে। শারীরিক অবস্থা অবনতি হলে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয় ।
গত শনিবার ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৪৬/৫ এস এর কাছে এ ঘটনা ঘটে।
মিলন ভারতের কোচবিহার জেলার সাইজালেরকুটি গ্রামের  আলম মিয়ার ছেলে। মিলন মিয়া বলেন,আমি গতকাল সন্ধ্যায় বাংলাদেশে আসছিলাম সয়াবিন তেল কেনার জন্য। তেল নিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ আমাকে গুলি করে।
পরে আমি জীবন বাঁচার জন্য দৌড় দিয়ে বাংলাদেশ আসি।এখানকার লোকজন আমাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
নাগেশ্বরী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতরাতে অনন্ত পুর সীমান্তে গুলিতে একজন আহত হয়েছেন। আহত ওই যুবক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা. পুলক কুমার বলেন, এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় ভোরে ভর্তি হয়েছে। তার বুকের ডানদিকে বুলেট পাওয়া যায়, এখন আশংকা মুক্ত রয়েছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews