1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

ফুলবাড়ী সাব-রেজিস্টার অফিসের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ

  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
০৬.০১.২৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন দূর্নীতির প্রতিবাদ জানিয়ে দূর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ৫ জানুয়ারি রবিবার ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অভিযোগ পত্রে স্বাক্ষর করেছে আমান আহমেদ শাওন। অভিযোগ ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কথা বলে জানাগেছে, ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে নানা রকম অনিয়ম হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী সেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল দলিল লেখকের লাইসেন্স নবায়ন করতে গেলে সরকারি ফি বাদে অফিস সহকারী আয়েশা সিদ্দিকা সেলিনা এবং মোহরারও জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত ৩ হাজার টাকা দাবি করে,অতিরিক্ত ফি দাবী করার সময় ছাত্রদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন।
দূর্নীতির প্রমাণ সংগ্রহের পর ছাত্ররা প্রতিবাদ শুরু করলে অভিযুক্ত কর্মকর্তারা ওইদিন দুপুড়েই অফিস থেকে পালিয়ে যায বলে জানায় শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাওন, আতিকুর রহমান,সিদরাতুল সবুজ সহ আরো অনেকেই জানান, দীর্ঘদিন ধরে এই সাব রেজিস্টার অফিসে বিভিন্ন ধরনের দুর্নীতি,অনিয়ম চলে আসছিল, তারাই ধারাবাহিকতায় আমরা ভুক্তভোগী সেজে দলিল লেখকের লাইসেন্স নবায়নের জন্য আসলে আমাদের কাছেও অফিস সহকারী আয়েশা সিদ্দিকা সেলিনা এবং মোহরারও জাহাঙ্গীর হোসেন নির্ধারিত ফির বাহিরে অতিরিক্ত ৩ হাজার টাকা দাবি করেন। সাব- রেজিস্ট্রার অফিসের সকল দূর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দূর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেই সাথে সকল সরকারি দপ্তরে জনগণ যাতে কোনরকম হয়রানি ছাড়া নির্বিঘ্নে সেবা পেতে পারে সেজন্য দূর্নীতি বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগ নেয়ার দাবি জানায় তারা।

সাব-রেজিস্টার অফিসের মোহরারও জাহাঙ্গীর হোসেনকে বারবার মোবাইলে ফোন দিলে তিনি ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখেন।

সাব-রেজিস্টার অফিসের অফিস সহকারি আয়েশা সিদ্দিকা সেলিনার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন এবং ব্যস্ততা দেখিয়ে পরে কথা বলবে বলে ফোন কেটে দেন।

ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্টার অফিসার মাহ্ফুজুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সত্যতা পেলে তাদেরকে শোকজ করা হবে এবং এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিভাগীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম জানান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাব-রেজিস্টার অফিসের অনিয়মের একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews