জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০৩.০১.২০২৫ শুক্রবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৮ কেজি গাঁজা সহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার বিকেলে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার
শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী এলাকার ১.সাহেব আলী (২১) ২.জাহিদ হাসান(১৯) ৩. সাইদুল ইসলাম কে ৮ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেনঃ-১.রোশন শিমুলবাড়ী গ্রামের আজিজার রহমানের পুত্র সাহেব আলী ২. চর শিমুলবাড়ী গ্রামের আব্দুস সালামের পুত্র জাহিদ হাসান ও ৩.তালুক শিমুলবাড়ী গ্রামের নুরু মিয়ার পুত্র সাইদুল ইসলাম।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।