এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০৮.০১.২০২৫ বৃহস্পতিবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ০৩ কেজি গাঁজা সহ ২ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলা সদর ইউনিয়নের কদমতলা নামক স্থানে দুই মাদক চোরাকারবারির শরীরে ফিটিং করা অবস্থায় ৩ কেজি গাঁজা উদ্ধার করে এবং তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেনঃ- ১। মোঃ পলাশ (২৩), পিতা-মোঃ মঞ্জিল সাং-পশ্চিম সাধুপাড়া , ২। মোঃ ইকবাল হোসেন (২৪), পিতা-মৃত আব্দুল আউয়াল , সাং-সরষি সোনাতলা উভয় থানা ও জেলা-পাবনা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন গ্রেফতারকৃত মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।