জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ–
১২ জুন রোববার কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১কেজি ৮০০গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
গভীর রাতে ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী একটি দল এসআই পলাশ চন্দ্র রায় ও এসআই মোঃ রাহাত আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী (ভূড়িয়ারকুটি),আব্দুল ওয়াহেদের পুত্র এনামুল হক (২৩) এর বাড়িতে তল্লাশি চালিয়ে ১১কেজি ৮০০গ্রাম গাজার গাঁজা উদ্ধার করে।
এব্যাপারে মাদক ব্যবসায়ী এনামুল হকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।