জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবুল হোসেন কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (০৭ সেপ্টেম্বর)
গতকাল রাত সাড়ে দশটার দিকে উপজেলার শিমুলবাড়ী এলাকা থেকে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আবুল হোসেন (৬০) কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নিজ বসতবাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।