জেলা প্রতিনিধিঃ- কুড়িগ্রাম
০৯.০৮.২০২৪ শুক্রবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুলের সভাপতিত্বে সঞ্চালনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ইউপি সদস্য মাহফুজুল হক সুমন,অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বকুল, বক্তব্য রাখেন ফুলবাড়ী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, বড়ভিটা ইউনিয়ন আহ্বায়ক মোকছেদুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য সাইফুর রহমান, কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম, ভাঙ্গামোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়এডভোকেট আজিজুল ইসলাম,মিল্টন প্রমুখ। বক্তারা আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।