জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৯ জুন বুধবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন অষ্টম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পূর্ব রাবাইতারী গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ছাত্রীর নাম অর্নিলা আক্তার নিলুফা (১৪)। সে ঐ এলাকার আজিজার রহমানের মেয়ে ও নেওয়াশী জাগরনী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।পারিবারের সদস্যরা জানান, নিলুফা দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিল। মঙ্গলবার সকালে মাকে বলে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় পুকুরসহ বিভিন্ন জায়গায় ও এলাকায় মাইকিং করে খোঁজ করেন পরিবারের লোকজন। কোথাও তাকে খুঁজে না পেয়ে রাতে নিখোঁজের বিষয়টি ফুলবাড়ী থানায় মৌখিক ভাবে অবগত করেন। অবশেষে বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে নিলুফার লাশ ভেসে উঠে। নিলুফার বাবা আজিজার রহমান মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়িতে ফেরার সময় পুকুরে মেয়ের লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের অন্যান্য লোকজন নিলুফার লাশ পুকুর থেকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।