1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ফুলবাড়ীতে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৪৪ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতিবেশি চাচা কর্তৃক সপ্তম শ্রেণীর ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। আজ সোমবার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেছে।
ঘটনাটি ঘটেছে গত ১৩ মার্চ উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রামে। মামলার পর থেকে অভিযুক্ত চাচা পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায় , দিনমজুরী কাজ করায় ওই ছাত্রীর বাবা-মা প্রায়ই বাড়ির বাহিরে থাকতেন। মেয়েটি বাড়ীতে একাকী থাকার সুযোগে ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে প্রতিবেশী চাচা শফিকুল ইসলাম (২৮) প্রায়ই তাকে কুপ্রস্তাব দিত। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শফিকুল মেয়েটিকে নানা রকম প্রলোভন ও ভয়ভীতি দেখাত। প্রায় দেড় মাস আগে মেয়েটির মা বাপের বাড়ি গেলে এবং বাবা কাজের জন্য বাইরে গেলে শফিকুল দিনের বেলায় বাড়ীতে ঢুকে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। মেয়েটি ভয়ে কাউকে কিছু না বলায় শফিকুল আবারো তাকে ধর্ষণের সুযোগ খুঁজতে থাকে। একপর্যায়ে গত ১৩ই মার্চ মেয়েটির বাড়িতে ঢুকে ধর্ষনের চেষ্টা করলে আশপাশের লোকজন টের পেয়ে তাকে ধরার চেষ্টা করে । অবস্থা বেগতিক দেখে কৌশলে পালিয়ে যায় শফিকুল। কিন্তু ঘটনা ধামাচাপার দেয়ার জন্য মেয়েটির পরিবারকে ভয় ভীতি ও টাকার লোভ দেখায়।
এদিকে প্রায় ছয়দিন ধরে বিচারের জন্য মাতব্বরদের পিছনে ঘুরে বিচার না পেয়ে অবশেষে গতকাল রবিবার মেয়েটির বাবা বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুর রহমান থানায় মামলা রুজু হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews