জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
২২.০৪.২০২৫ মঙ্গলবার
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি টিটি আমিনুল ও কাশিপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম টিটি (৪৫) ও কাশিপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান জ্যোতি (২৮) কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও অনন্তপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৫), কাশিপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আজোয়াটারি গ্রামের আজিজুল হক সওদাগরের ছেলে জিল্লুর রহমান জ্যোতি (২৮)।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান, ফুলবাড়ী থানায় ৬/৮/২৪ তারিখে দায়ের করা মামলার তদন্ত প্রাপ্ত আসামি আমিনুল ইসলাম ওরফে টিটি আমিনুল এবং ১৯/১/২৫ তারিখে দায়ের করা অপর এক মামলার এজাহারভুক্ত আসামি জিল্লুর রহমান ওরফে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।