এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
২৪ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিন আব্দুল হামিদ (৬৮) মৃত্যুর হয়েছে। মৃত্যু আবদুল হামিদ ওই গ্রামের মৃত হাবিউল্ল্যার ছেলে।
জানাগেছে, বৃহস্পতিবার সকালে মুয়াজ্জিন আব্দুল হামিদ আমন চাষের জমিতে সেচ দেওয়ার জন্য যান। এ সময় সেচের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। আব্দুল হামিদ স্থানীয় একটি মসজিদে দীর্ঘদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার স্থান পরিদর্শন করেছি। জমিতে সেচ দেওয়ার জন্য মোটরের তার জয়েন্ট দেওয়ার সময় ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্টে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।