এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২০.০৭.২০২৩ বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাকাজী গ্রামে বিদ্যুৎস্পষ্ট হয়ে আপন দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাকাজী গ্রামের ছকিমুদ্দিনের দুই শিশু সন্তান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করে। তারা হলেন শিশু পুত্র তোফায়েল বাবু (১০) ও ২ বছরের শিশু কন্যা ছুফিয়া।
বাড়ির আঙিনায় অটোরিক্সা চার্জ দেওয়া অবস্থায় আপন দুই ভাই বোন অটোরিক্সায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে আশপাশের লোকজন শিশু দুইটি কে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।