এইচ এম বাবুল, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৭ মে শুক্রবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার সকাল এগারোটায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এসআই আবুবক্কর সিদ্দিক, এসআই পলাশ চন্দ্র রায়, এসআই এনামুল হক,এএসআই কাদেরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ধরলা ব্রিজের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নূর নবী (২৫)কে ১টি মোটরসাইকেল সহ ৫কেজি ৪০০গ্রাম গাঁজাসহ আটক করে।
আটককৃত নূর নবী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মধ্য যতীন্দ্রনারায়ন গ্রামের খলিল মিয়ার পুত্র।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।