1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ফুলবাড়ীতে পৃথক ২টি সংঘর্ষের ঘটনায় নিহত-২

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৩ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০৯.১২.২০২৩ শনিবার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দোকান ভাড়া চাইতে গিয়ে এবং ভুট্টা ক্ষেতের উপর দিয়ে ট্রলি চালিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। ঘটনা দুটি ঘটেছে।
উপজেলার মধ্য-কাশিপুর ও ধরলার চর-মেখলি এলাকায়।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মধ্য-কাশিপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর পুত্র রফিকুল ইসলাম (৪০) মধ্য-কাশিপুর বাজারে নিজের ভাড়া দেওয়া দোকানের ভাড়াটিয়া সুলতানের নিকট টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এসময় সুলতানের লোকজন আলমগীর, জাহাঙ্গীর, ছোবহান, শাহাদত, শাহাজাহান তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তাকে মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে তিনির মৃত্যু হয়।

অন্যদিকে, সকাল ১১ টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধরলার চর-মেখলি এলাকার সোলজারের ছেলে সাদ্দাম হোসেন নিজের জমিতে ভূট্টা চাষ করলে একই এলাকার আজের উদ্দিনের ছেলে মো: হাসান জোর করে সাদ্দামের আবাদী জমির উপর দিয়ে ট্রলি চালিয়ে গেলে তিনি বাঁধা প্রদান করেন। এসময় দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে সাদ্দামের মা সমস্ত ভান (৬০) দ্রুত ঘটনাস্থলে আসলে তাকেও কিলঘুষি মারতে থাকেন হাসান। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার স্বজনেরা দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কোলে ঢলে পড়েন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রানকৃঞ্চ দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews