1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ফুলবাড়ীতে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ টাকা ও মাদক উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৮৭ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৮ জুন মঙ্গলবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সদস্যদের পৃথক দুইটি অভিযানে ২শ বোতল ফেনসিডিল, ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ লাখ ৬২ হাজার ৯শত টাকা উদ্ধার সহ ফুলবাড়ী দুটি মামলা দায়ের হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে ডিএনসি সদস্যদের একটি দল সোমবার উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে চিহ্নিত মাদক চোরাকারবারি শাহানুর রহমান (৪৫) এর বাড়ীতে অভিযান চালায়। এসময় তার বাড়ী তল্লাশি করে ২শ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ৬২ হাজার ৯শ টাকা জব্দ করে। ডিএনসি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি শাহানুর কৌশলে পালিয়ে যায়।
অন্যদিকে শিমুলবাড়ী ইউনিয়নের শালবাড়ী হ্যাচারীর মোড় এলাকায় লালমনিরহাট গামী একটি ইজিবাইক তল্লাশি করে ইজিবাইকসহ ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করে। পরে জব্দকৃত মাদক গুলো ফুলবাড়ী থানায় নিয়ে গিয়ে শাহানুর রহমান পিতা মৃত মহির উদ্দিন কে আসামী করে একটি এবং আলমগীর হোসেন (৩০) পিতা খলিল মিয়া, আরিফুল ইসলাম আরিফ (১৯) পিতা সাজু মিয়াকে আসামী করে অপর একটি মামলা দায়ের করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌস জানান, দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews