1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ফুলবাড়ীতে পরীক্ষা হলে মোবাইল ফোন পাওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার

  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫০ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৫.০২.২০২৪ রবিবার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরীক্ষা হলে মোবাইল ফোন পাওয়ায় চার এসএসসি পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

রবিবার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট), মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ও ফু্লবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এর মধ্যে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১, মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ জন ও ফু্লবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন।

বহিস্কৃত পরীক্ষার্থীরা হলেন, ফুলবাড়ী জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশিফুর রহমান আকাশ, বড়লই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লাবু মিয়া, বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন ও উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাসান।

নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব নাজমা বেগম ও ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) কেন্দ্রের সচিব গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২ নং কক্ষে বহিস্কৃত শিক্ষার্থীরা পরিক্ষা দিচ্ছিলো। রবিবার গণিত ২য় পত্রের পরিক্ষায় স্মার্ট ফোন ব্যবহার করে পরীক্ষা দেয়ার সময় উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সিব্বির আহমেদ ও দিনাজপুর বোর্ড থেকে আসা পরীক্ষা পরিদর্শক কর্মকর্তারা হাতেনাতে মোবাইল ফোন পাওয়ায় বহিস্কার করেছে

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সিব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজকের এসএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে চার শিক্ষার্থীকে তাৎক্ষনিক ভাবে বহিস্কার করা হয়েছে। পরীক্ষায় কেউ অসুদুপায়ে সুযোগ নিতে না পারে আমরা এ বিষয়ে সর্তক আছি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews