1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

ফুলবাড়ীতে দুবাই প্রবাসী যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৩৫ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ-

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুবাই প্রবাসী নব বিবাহিত এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই যুবকের নাম মাসুদ রানা (৩৩)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী ধর্মপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আবুবক্কর সিদ্দিকের একমাত্র ছেলে।
৪ঠা মার্চ সোমবার সকালে নিজ বাড়ীর উঠানের আমগাছে মায়ের শাড়ী গলায় পেঁচিয়ে ফাঁসিতে ঝুলানো অবস্থায় ফুলবাড়ী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারন জানা যায়নি।  কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক সহ স্থানীয়রা জানান, দুবাই প্রবাসী মাসুদ মাস খানেক আগে বিয়ে করার জন্য বাড়ীতে আসেন।
গত এক সপ্তাহ আগে কুড়িগ্রাম জেলা সদরের খলিলগঞ্জ এলাকায় বিয়ে করেন তিনি। গত কয়েকদিন ধরে তার বাড়ীতে বিয়ের আমেজ চলছিল। গতকাল রবিবার তার মা মনোয়ারা বেগম হঠাৎ অসুস্থ বোধ করলে মাসুদ চিকিৎসার জন্য তার মাকে কুড়িগ্রামে নিয়ে যান। নববিবাহিতা স্ত্রীও তাদের সাথে কুড়িগ্রাম বাপের বাড়ী যান। ডাক্তার দেখানোর পর মাকে ছোট বোনের বাড়ীতে এবং স্ত্রীকে শ্বশুর বাড়ীতে রেখে বাড়ীতে ফেরেন মাসুদ। রাতে তিনি একাই বাড়ীতে ছিলেন। সোমবার সকালে বাড়ীর কাজের লোকজন এসে মাসুদকে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে উঠানের আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে তার মা স্ত্রী ও শ্বশুর বাড়ীর আত্নীয় স্বজন বাড়ীতে চলে আসে। এদিকে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে আজ সোমবার সকাল এগারোটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এসআই দিপ্ত’র নেতৃত্বে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। লাশের সুরতহালের কাজ চলছে। দেখেশুনে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews