1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

ফুলবাড়ীতে জামাইয়ের লাঠির আঘাতে আহত শ্বাশুড়ি হাসপাতালে

  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৩১ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম ২৬.০৪.২৫ শনিবারঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জামাইয়ের লাঠির আঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন শ্বাশুড়ি মোমেনা বেওয়া(৫৫) ।

শনিবার সকাল দশটায় উপজেলার বজরের খামার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্বাশুড়ি মোমেনা বেওয়া বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন।

জানা গেছে, মোমেনা বেওয়ার মেয়ে সাহিদা খাতুন এর সাথে বছরের খামার এলাকার নজরুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম এর সাথে দশ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাহিদা খাতুন এর উপর চলে অমানবিক অত্যাচার ও নির্যাতন। নির্যাতন সহ্য না করতে পেরে এক পর্যায়ে সাহিদা খাতুন নিজের জীবন চালানোর জন্য ঢাকা গার্মেন্টসের চাকরি নেন। এখানে গিয়েও খাইরুল ইসলাম সাহিদা খাতুনকে ফুসলিয়ে ফাসলিয়ে বাড়িতে নিয়ে আসার সময় রাস্তায় গলা চাপিয়ে হত্যা চেষ্টা করলে তার আত্মচিৎকারে জন তাকে অন্যরা উদ্ধার করেন। কিছুদিন পর সাহিদা খাতুন এর গর্ভে একটি সন্তান আসলে সকল অত্যাচার সয়ে খায়রুলের সংসার শুরু করেন। এক পর্যায়ে খাইরুল যৌতুকের জন্য বারবার চাপ দিতে থাকেন।

যৌতুক দিতে না পারায় বাড়িতে গিয়ে ঘরে আগুন লাগিয়ে দেন খাইরুল। তারপরও মেনে নিয়ে সংসার চালিয়ে যান ও দুই সন্তানের জননী শাহিদা খাতুন ।

শনিবার সকালে শ্বশুরবাড়ি থেকে চাউল জোর করে নিয়ে যায় খাইরুল। বিষয়টি তার বাড়িতে গিয়ে জানতে চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে শাশুড়ি মোমেনাকে বেদম মারপিট করে। এ সময় মোমেনা বেগমের মাথা ফেটে গেলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন, পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তার মেয়ে সাহিদা তাকে হাসপাতালে ভর্তি করেন।

সাহিদা খাতুন জানান, বিয়ে হওয়ার পর থেকে সব সময় অত্যাচার করত এবং আমার কাছে যৌতুকের টাকা চাইতো। টাকা না পেয়ে এর আগে আমাদের বাড়িতে একবার আগুন লাগিয়ে দেয়।চাউল জোর করে নিয়ে যাওয়ার কথা বললে আমার মাকে বেধন মারপিট করে।
এলাকাবাসী ও স্থানীয়রা জানান, আমাদের গ্রাম অঞ্চলে জামাইকে নিজের ছেলের মত মনে করা হয় অথচ সেই জামাই শ্বাশুড়িকে মারধর করেছে, আমরা এর তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

শ্বাশুড়ি মোমেনা বেওয়া জানান, মেয়ের সংসারের কথা চিন্তা করে দীর্ঘদিন ধরে খাইরুলের বিভিন্ন অত্যাচার ও জুলুম সহ্য করেছি, আজ বাড়ি থেকে চাউল নিয়ে যাওয়ার বিষয়টি জানতে চাইলে আমাকে বেদম মারপিট করে, আমার মাথা ফেটে গিয়ে চারটি সেলাই হয়েছে,আমি এর সঠিক বিচার চাই।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, অভিযোগ এখনো হাতে পাইনি, অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews