এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২০ মে শুক্রবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে
৮টি মাদক মামলার আসামি লিটনকে ৬৫০পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩বোতল ফেনসিডিল সহ আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার রাত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ৮ মাদক মামলার আসামি লিটন (৩০) এর বাড়িতে ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ৬৫০পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩বোতল ফেনসিডিল সহ ওই মাদক ব্যবসায়ী কে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।