জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
১৩.০২.২০২৫ বৃহস্পতিবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা ও ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী বাজার থেকে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় নেতা ও ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত গোলাম ওয়াদুদ নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের মৃত নুরবক আলীর ছেলে,পুলিশ জানায় গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত গোলাম ওয়াদুদকে বিকেলে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুনুর রশিদ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।