1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা
শিরোনাম
নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ

ফুলবাড়ীতে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশ্নপত্র দিয়ে ষাণ্মাষিক সামষ্টিক মূল্যায়ণ পরীক্ষা নেয়ার অভিযোগ

  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২১৯ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ- ১০.০৭.২৪ বুধবার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার দাবীকারী  উপজেলার মধ্য কাশিপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আমিনুল ইসলাম মিয়ার  (ইনডেক্স নং- ২০০৬৫২৮) বিরুদ্ধে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশ্নপত্র দিয়ে ষাণ্মাষিক সামষ্টিক মূল্যায়ণ পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রার প্রকৃত সুপার মাওলানা শাহানুর আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার মধ্য কাশিপুর দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী হিসাবে কর্মরত থাকার পরও আমিনুল ইসলাম মিয়া দীর্ঘদিন থেকে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার দাবি করে আসছেন। তিনি নিজেকে সুপার দাবীকরে সহকারী জজ আদালত কুড়িগ্রাম-এ একটি মামলা দায়ের করেন। যাহার মোকদ্দমা নং- ৮২/২০২২। উক্ত মামলায় সুপার হিসেবে তার নিয়োগ বিজ্ঞ আদালতে ভূয়া প্রমানিত হয়। শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার বর্তমান সুপার হিসেবে মাও: শাহানুর আলম প্রতিষ্ঠানের আইডি ও পাসওয়ার্ড সম্বলিত প্রশ্নপত্র সংগ্রহ করে  ষাণ্মাষিক সামষ্টিক মূল্যায়ন-২০২৪ গ্রহণ করেন। কিন্তু ভুয়া সুপার আমিনুল ইসলাম মিয়া পার্শ্ববর্তী হাফছাতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী সংগ্রহ করে এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠান রাবাইতারী এস.বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (EΙΙΝ ΝΟ: 122182) প্রশ্নপত্র সংগ্রহ করে সম্পুর্ণ অবৈধভাবে ষাণ্মাষিক সামষ্টিক মূল্যায়ন-২০২৪ গ্রহণ করেন। 

পরীক্ষা কক্ষে উপস্থিত হাফছাতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, আমরা এই মাদ্রাসার ছাত্র নই। পরীক্ষা দেখানোর জন্য পাশের হাফেজিয়া মাদ্রাসা থেকে আমাদের ডেকে আনা হয়েছে। 

এ ব্যাপারে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার দাবীকারী আমিনুল ইসলাম মিয়ার ফোনে একাধিক বার কল দেয়া হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেয়া হবে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, এ ব্যাপারে জেনে প্রজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews