1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পু+ড়ি*য়ে ধ্বং*স নড়াইলে আ ট*ক ৩ ইয়া/বা*কার*বারীর সাজা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন  
শিরোনাম
লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পু+ড়ি*য়ে ধ্বং*স নড়াইলে আ ট*ক ৩ ইয়া/বা*কার*বারীর সাজা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই

ফুলবাড়িতে উপজেলা বিএনপির আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৩ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি:-

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর ২০২৪) বিকেল চারটায় ফুলবাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলবাড়ী উপজেলা শাখা।

এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে বিকেল চারটায় বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত, ছাত্রজনতার আন্দোলনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনায় উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল। বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাস্টার, শিমুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচএম বাবুল, সদস্য সচিব মাহফুজুল হক সুমন, কৃষক দলের সদস্য সচিব সেরাজুল ইসলাম সেরা, কুড়িগ্রাম জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক অর্নব, যুবদলের আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, আজিজুল হক, ছাত্রদলের আহ্বায়কু রেজাউল ইসলাম রেজা সহ আরো অনেকে।

এসময় উপজেলা বিএনপি সহ যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, ছাত্র দল ও উপজেলার ছয় ইউনিয়ন থেকে আগত সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews