রাকিব হোসেনঃ
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাহনাজ আক্তার শেষ বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ ছাত্রনিবাস থেকে উদ্ধার করেছে রংপুর পুলিশ।
শনিবার (৩ সেপ্টম্বর) রাত ৯ টার সময় চকবাজার কামারের মোড় এলাকার আজিজুল হক ছাত্রনিবাসের একটি কক্ষ থেকে তার মেসের সহপাঠীরা প্রথমে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ইজার আলী,তিনি জানান, শনিবার রাত ১১ টার দিকে খবর পেয়ে আজিজুল হক মেসে গিয়ে মেসের কক্ষে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পাই। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বড়ি, মেস মালিক সমিতির সভাপতি ও অনেকের উপস্থিতিতে শাহনাজের লাশ নামানো হয়।
নিহত শিক্ষার্থী শাহনাজ আক্তারের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ঘাগোয়া গ্রামে।
কী কারনে আত্মহত্যা করেছে তা জানতে চাওয়া হলে তিনি বলেন,প্রাথমিক তদন্ত অনুযায়ী শাহনাজ গ্রামের বাড়িতে একজনের সাথে প্রেমের সম্পর্ক ছিল।
প্রেমিকের বিয়ের খবর পেয়ে সে আত্মহত্যা করেছে বলে তার সহপাঠীরা বলাবলি করছে।
এ ঘটনার তদন্ত করা হচ্ছে পরে বিস্তারিত আরো জানা যাবে।
ওই মেসের শিক্ষার্থীরা বলেন, শাহনাজ বেলা ৩ টা থেকে রুমের দরজা বন্ধ করে রেখেছিলো,প্রথমে তারা ভেবেছে দরজা বন্ধ করে শাহনাজ হয়তো ঘুমাচ্ছে।
দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় রাত ৮ টার দিকে তার বান্ধবী দরজায় নক করে, কোন সাড়া না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হলে জানালা দিয়ে দেখার চেষ্টা করলে সিলিং ফ্যানে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রব্বানী দুঃখ প্রকাশ করে বলেন, ওই ছাত্রী নিবাসের আরো দুইজন ছাত্রী এই ঘটনা শোনার পর অসুস্থ হলে তাদের তাৎখনিক এ্যাম্বুল্যান্সে করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।