1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

পুলিশ কর্তৃক ছড়ানো ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটলো জনসাধারণের

  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৭ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে পুলিশ কর্তৃক ছড়ানো ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটলো জনসাধারণের। ডাকাত পড়েছে এমন সংবাদে এলাকার মসজিদে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। যার কারনে রাজাপুর উপজেলা জুড়ে ডাকাত আতঙ্কে সবাই নির্ঘুম রাত কাটিয়েছে।

শনিবার (৪ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজাপুর উপজেলার ছয়টি ইউনিয়নে মসজিদে মসজিদে এমন মাইকিং করা হয়। যার কারনে এলাকার রাস্তায় রাস্তায় পাহারায় নামে স্থানীয় লোকজন।

রাজাপুর থানা পুলিশ জানায়, শনিবার রাতে রাজাপুর উপজেলার কোনও এক এলাকায় ডাকাতি হতে পারে এমন তথ্য গোয়েন্দা পুলিশের মাধ্যমে তারা জানতে পারে। সাথে সাথে পুলিশ টহল আরো জোরদার করে রাজাপুর উপজেলা বাসীকে সতর্ক করতে পাশাপাশি ছয় ইউনিয়ন চেয়ারম্যানদেরও দায়িত্ব দেয়া হয়। ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ স্ব স্ব ইউনিয়নের সকল মসজিদে সতর্কতামূলক মাইকিং করান।

স্থানীয় হারুন, কাশেম, জব্বার, সাহেব আলী জানায়, এলাকায় ডাকাত ডুকেছে মসজিদের মাইকে হঠাৎ এমন মাইকিং শুনে প্রথমে বিষটি গুজব মনে হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে ফোনে কথা বলে বিষটি নিশ্চিত হয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পরে সারারাত আর ঘুমোতে পারিনি।

শুক্তগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার জানান, শনিবার রাত ১১টার দিকে থানা পুলিশের কাছ থেকে মোবাইল ফোনে জানতে পারি এলাকায় ডাকাতি হতে পারে। তাই আমার ইউনিয়ন ডাকাত মুক্ত রাখতে সাথে সাথে ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে সারা রাত ইউনিয়ন জুড়ে পাহারায় থাকি।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে ছয় ইউনিয়নে পুলিশ টহল জোরদার করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসাধারণকেও সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews