1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

পাটগ্রাম উপজেলা মোতাহার হোসেন অডিটোরিয়ামে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৪৬ Time View

রাকিব হোসেন ,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট পাটগ্রাম উপজেলা মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৭ জুলাই) ১০ টায় লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ও পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামুলক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটগ্রাম-হাতীবান্ধা-১ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব মোতাহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (অ.দা) আজিজুল ইসলাম, জেলা প্রশাসক আবু জাফর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক আবু আসলাম হোসেন, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায় প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রতিষ্ঠান প্রধান, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাদকদ্রব্য রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার নিমিত্তে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews