1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইল পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু, সকল ডকুমেন্টস জব্দ

  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৫৭ Time View

মির্জা মাহামুদ হোসেনঃ
নড়াইল পৌরসভার মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিন দুদক। জব্দ করা হয়েছে প্রয়োজনী সকল ডকুমেন্টস।

নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরার বিরুদ্ধে ১০৬ কলের ভিত্তিতে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে পেয়ে ২০২১ সালের ০২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের তৎকালিন উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত অভিযান পরিচালনা করেন। সেই অভিযানের জের ধরে আজ বুধবার (২০ জুলাই) বিকাল ৪টায় দুদক যশোরের উপ-পরিচালক মো. আল আমিন একটি টিম পুনরায় দুর্নীতির অভিযোগসমূহ অনুসন্ধান করতে নড়াইল পৌরসভায় আসেন।

এসময় পৌরসভার অফিসের কর্মকর্তা, কর্মচারিদের ব্যস্ত থাকতে দেখা যায়। মেয়রের কক্ষে কাউন্সিলরসহ বিভিন্ন ব্যক্তিদের উকিজুকি করতে দেখা যায়।

দীর্ঘ সাড়ে ৪ঘন্টাব্যাপি অনুসন্ধান শেষে দুদকের উপ-পরিচালক মো. আল আমিন বলেন , দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের স্বার্থে আমরা এইমূহুর্তে কোন বক্তব্য দিচ্ছি না। তবে আপনারা নিউজ করলে বলতে পারেন এর আগে (০২ ডিসেম্বর ২০২১) ১০৬ কলের ভিত্তিতে যে অভিযান পরিচালনা করেছিলো তার ধারাবাহিকতায় আজ (২০ জুলাই) আমরা এসেছি নিয়মিত অনুসন্ধান করতে। আমরা মেয়রের বিরুদ্ধে যেসব অভিযোগ পেয়েছি সেইসব অভিযোগের প্রয়োজনী ডকুমেন্টস সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। ডকুমেন্টস সমূহ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের ফলাফল বলতে পারবো।

এসময় তদন্ত টিমের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুদক যশোরের সহকারি পরিচালক মাহফুজ ইকবাল এবং উপ-সহকারি পরিচালক জালাল উদ্দিন। তদন্ত সম্পর্কে পৌর মেয়র আনজুমান আরা জানান এর আগে যে অভিযোগের প্রেক্ষিতে দুদক এসেছিলো তারই ধারাবাহিকতায় আজ পুনরায় অনুসন্ধানে এসেছিলো দুদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews