নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার ৬ নং তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর মাইজপাড়া সড়কের পাশে নদীর পারে মাটি ফেলে নদীর জমি দখল করার অভিযোগ উঠেছে আলোচিত সমালোচিত আমিন মুফাকরুলের বিরুদ্ধে। ৭৯ নং তুলারামপুর মৌজার আর এস ১২৯৮ নং খতিয়ানের ৩০৬২ নং দাগে তার বাড়ি। উক্ত দাগে মোট জমি ২২ শতক,তার জমিতে বহুতল ভবন সহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পাশে মার্কেট রয়েছে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মুফাকরুল আমিন নিজে দাড়িয়ে থেকে মাটি দিয়ে নদীর পাড় ভরাটের কাজ করছেন। নদীর পাড় ভরাট করার কারন জিজ্ঞেস করলে তিনি নদীর মধ্যে বাঁশের খুটি দেখিয়ে বলেন ঐ পর্যন্ত আমার জায়গা। এই পাকা রাস্তাও আমার জায়গায়। আমার জায়গা আমি ভড়াট করছি।তাতে কি সমস্যা?
এ বিষয়ে তুলারামপুর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আর এস ম্যাপ পর্যালোচনা করে দেখা যায় ৩০৬২ দাগে ২২ শতক জমি মুফাকরুল তরফদারের নামে রেকর্ড হয়েছে এবং সড়ক ও জনপথ বিভাগের নামে রেকর্ড হয়েছে এক শতক।
মুফাকরুল তরফদার নদী দখল করার উদ্দেশ্যে নদীর পাড় মাটি দিয়ে ভরাট করছে, এ বিষয়ে কিছু জানেন কিনা জানতে চাইলে তুলারামপুর ইউনিয়নের নায়েব আনন্দ মোহন দাস এ প্রতিবেদক কে জানান, আমি ফোন করে তাকে কাজ বন্ধ রাখতে বলেছি, সার্ভেয়ার দিয়ে মেপে তার পরে কাজ করতে বলেছি।নদীর জায়গা ভরাট করে দখল করার কোন সুযোগ নেই।
নাম প্রকাশ না করার শর্তে তুলারামপুর ইউনিয়নের একজন জানান, মুফাকরুল আমিন একজন পাকা জালিয়াত। অবৈধ ভাবে একপক্ষের থেকে টাকা নিয়ে আরেক পক্ষের সীমানায় খুটি পোতা তার মূল কাজ। সম্প্রতি সে জালিয়াতি করে নদীর জায়গা নিজের মালিকানা দাবী করে ভরাট করছে, আসলে ঐ জায়গা নদীর।কতৃপক্ষ বাধাঁ না দিলে এই জায়গা দখল করে ভবিষৎতে মার্কেট নির্মাণ করবে মুফাকরুল।
নদীর জায়গা অবৈধ ভাবে দখল করার জন্য তদন্তপূর্বক মুফাকরুল আমিনের বিরুদ্ধে প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।