1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইলে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টুঃ

নড়াইলে সোহেল রানা (২৫) নামে এক ভুয়া ডিজিএফআই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সদর উপজেলার শংকপুর-ফুলবাড়ি গ্রামের ওহিদুর রহমান মোল্যার ছেলে। বৃহস্পতিবার বেলা ১১টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার রাতে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ রাব্বি শেখ বাদী হয়ে থানায় সোহেল রানার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। ওই রাতেই তাকে পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সোহেল রানা নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছে। এছাড়া সেনাবাহিনীর সদস্য পরিচয়ে জেলার কালিয়া থানার জামরিল ডাঙ্গা গ্রামের মফিজার গাজীর মেয়ে ঝর্ণা আক্তারকে বিয়ে করে। বিয়ের পর সদর উপজেলার মহিষখোলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। প্রতরাণার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাদের তালাক হয়। পরে সেই পরিচয়ে আরেকটি বিয়ে করতে গেলে ধরা পড়েন সোহেল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews