জহুরুল হক মিলু, লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতীতে পুকুরের পানিতে ডুবে দেড়বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে নড়াগাতী থানার উত্তর ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম নাবিল মোল্যা। সে ওই গ্রামের মোঃ আনিসুর মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শিশু নাবিল বাড়ির পাশে খেলা করছিল। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশু নাবিলের মরদেহ ভাসতে দেখে তার মা উদ্ধার করে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।