1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইলে এ পি বি এস মাধ্যমিক বিদ্যালয়ের সাজানো নিয়োগ বোর্ড: আজ চাকরি হবে দিপুর

  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৯৭ Time View


নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার এ পি বি এস এল
মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ৪র্থ শ্রেনীর কর্মচারী নিয়োগে অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে। নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে গ্রামটি সরগরম হয়ে উঠেছে। নিয়োগ দেওয়ার পূর্বে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নগত অর্থ হাতিয়ে নিয়েছেন সভাপতি মাসুদ সিকদার।
জানাগেছে, এ পি বি এস এল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগের জন্য স্থানীয় ও জাতীয় পত্রিকায় ২ বার বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনের ভিত্তিতে ৪ টি পদে ২৮ জন চাকুরী প্রত্যাশী আবেদন করেন। তার ভিতর প্রধান শিক্ষক পদে ৭ জন, আয়া পদে ৭ জন, অফিস সহায়ক পদে ৯ জন ও পরিছন্নতা কর্মী পদে ৯ জন আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়োগ সকল প্রক্রিয়া শেষে আজ সোমবার আলোচিত এই নিয়োগ পরিক্ষা হবে।
এলাকায় কোন গুঞ্জন উঠেছে, সীমাখালী গ্রামের দিপুকে নিয়োগ দিতে ১৫ লাখ টাকা নিয়েছেন সভাপতি। দিপু মিজানের ভাগ্নে।
সাজানো নিয়োগ বোর্ডে নাম মাত্র লিখিত ও মৌখিক পরীক্ষা হবে। পূর্ব পরিকল্পিত প্রার্থীদের
১ম করে,নিয়োগ বোর্ডকে সম্মানির নামে মোটা অংকের টাকার খাম ধরিয়ে দিবেন সভাপতি মাসুদ সিকদার । বেশি ওজনের খাম পেয়ে নিয়োগ বোর্ডের সদস্য গণ ফলাফল সিট সহ সংশ্লিষ্ট কাগজপত্রে খুশি মনে সাক্ষর করে দেবেন মর্মে চুক্তিবদ্ধ হয়েছে।
এহেন পরিস্থিতিতে অনেকেই পরিক্ষা দিতে নারাজ বলে অভিযোগ ও করেছেন। সুচতুর সভাপতি নিয়োগ প্রক্রিয়া সুদক্ষ ভাবে সফল করতে নিজের মত করে পরিক্ষার্থী গুছিয়ে রেখেছেন। নাম মাত্র পরিক্ষা দেবেন এই সব প্রক্স দেওয়া পরিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, (ভারপ্রাপ্ত) ডালিয়া ইয়াসমিন বলেন, আমি নিয়োগ প্রক্রিয়া করে দিয়েছি। বাকি সব কিছু সভাপতি করেছেন। আমি মহিলা মানুষ কোন জটিলতার ভিতর নাই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুদ সিকদার বলেন, আমরা জোগ্যতার সাথে নিয়োগ দেব। কারো নিকট হতে কোন টাকা নেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews