1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইলে এতিমদের চাল বাজারে বিক্রি করার অপরাধে মাদরাসার সুপারকে জরিমানা

  • Update Time : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩২৮ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ এতিমদের চাল বাজারে বিক্রি করার অপরাধে নড়াইলের লোহাগড়ায় মাদরাসার সুপার শরীফ আরিফুজ্জামান হিলালীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার রামপুর এলাকায় অবস্থিত দেওয়ান শাহ ফয়জুল্লা এতিমখানা লিল্লা বোডিং মাদরাসার শিশুদের জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে গত ৩০ জুন ৫০০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়। এ থেকে ২৭০ কেজি (৯ বস্তা) চাল সোমবার দুপুরে লোহাগড়া বাজারে বিক্রি করতে যান মাদরাসার সুপার শরীফ আরিফুজ্জামান হিলালী। এ সময় বাজারে টহলরত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মাদরাসার চাল বিক্রি করতে এসেছেন বলে স্বীকার করেন। বিষয়টি লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারকে জানালে চাল জব্দসহ সুপারকে আটকের নির্দেশ দেন। এক পর্যায়ে মাদরাসা সুপার তার দোষ স্বীকার করলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন তাকে (মাদরাসা সুপার) তিন হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দকৃত চাল রামপুর দরগা শরীফ এতিমখানার এতিমদের জন্য ফেরত দেয়ার নির্দেশ দেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোসলিনা পারভীন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদরাসা সুপারকে জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews