1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইলের রাজু শেখ হত্যা মামলায় ৭জনকে যাবজ্জীবন কারাদন্ড

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২০৮ Time View


নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের রাজু শেখ হত্যা মামলায় ৭জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে
আরো ১বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ কেরামত আলী এ আদেশ দেন।

কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের বুলু শেখ, দাউদ শেখ, নাসিম শেখ, সেকোন শেখ, শামীম শেখ ও দুল মিয়া শেখ, কুত্তি শেখ।

রায় ঘোষনার সময় আদালতে ৫জন আসামী উপস্থিত থাকলেও আসামী শামীম শেখ ও দুল মিয়া শেখ পলাতক
রয়েছেন। নিহত রাজু শেখ কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের আঃ সালাম শেখের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৩০ এপ্রিল বিকেলে নিহত রাজু শেখ নাস্তা করার জন্য কলাবাড়িয়া হাটে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে নলীয়া
নদীর পূর্ব পাড়ে কেরামতের দোকানের দক্ষিণ পাশে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা রাজু শেখকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই রফিক
শেখ বাদী হয়ে ২০০৪ সালের ২মে নড়াগাতি থানায় মোসলেম শেখসহ ৮ জনের নামে মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে আসামীদের বিরুদ্ধে
আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত এ রায় দেন। আসামীদের মধ্যে মোসলেম শেখ মৃত্যুবরণ করায় তাকে অব্যাহতি দেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews