1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইলের মৈত্রী গার্লস হোস্টেল সুপার কেয়া রেনু রায়ের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দূর্নীতির অভিযোগ তুলে ধরলেন হোস্টেল শিক্ষার্থীরা

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৯১ Time View

নড়াইল প্রতিনিধি ঃ

নড়াইলের ভারত বাংলাদেশ মৈত্রী গার্লস হোস্টেল পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত খুলনা বিভাগের ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী ইন্দ্রজিৎ সাগর। (৬ ডিসেম্বর) সকালে ভারত বাংলাদেশ মৈত্রী গার্লস হোস্টেল পরিদর্শন শেষে আলোচনা সভা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন নড়াইল ভিক্টোরিয়া কলেজ ছাত্রী নিবাস শাখা ছাত্রলীগের সভাপতি ও অর্নাস ৩য় বর্ষের শিক্ষার্থী শারমিন শরিফ। বক্তব্যে হোষ্টেল সুপারের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতা অভিযোগ এনে বক্তব্য রাখেন তিনি। সুস্পষ্ট ভাষায় হোষ্টেল সুপার কেয়া রেনু রায়ের অবৈধ হোষ্টেল বানিজ্য, নিয়মিত হোষ্টেলে না থেকে ডিউটিকালীন সময়ে প্রাইভেট পড়ানো, হোষ্টেলের বিদ্যুৎ সরন্জামাদি মেরামত না করা, বিনোদন কেন্দ্র সঠিক ব্যবহার না করা, অতিরিক্ত ছাত্রী রেখে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া, ৪৮ আসন বিশিষ্ট হোস্টেলে ৯৬ জন ভর্তি করে মাথাপিছু ৫ হাজার টাকা গ্রহন করে লাখ লাখ টাকা আত্মসাৎ করার বিষয় তুলে ধরেন। শারমিনের এই বক্তব্য দূর্নীতির বিষয়টি সুস্পষ্ট হয়ে যাওয়ায় লজ্জায় অনেকটা মাথা নিচু করে থাকেন হোস্টেল সুপার কেয়া রেনু রায়।

এ সময় উপস্থিত ছিলেন,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজর অধ্যক্ষ রবিউল ইসলাম। সরকারি ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যক্ষ শাহাবুদ্দিন খান, সহকারী অধ্যাপক (অর্থনীতি) বাবু আনন্দ মোহন বিশ্বাস ছাত্রলীগের নেত্রী শারমীন শরীফ, সভা পরিচালনা করেন ভারত বাংলাদেশ মৈত্রী গার্লস হোস্টেলের সুপার কেয়া রেনু রায়। আলোচনা শেষে অনিয়ম-দুর্নীতির প্রতিকার চেয়ে বিক্ষোভ করতে যান অন্যান্য শিক্ষার্থীরা। অবস্থা বেগতিক দেখে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম শান্তনা মূলক বক্তব্য রেখে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে নড়াইলের ভারত বাংলাদেশ মৈত্রী গার্লস হোষ্টেলের সুপার কেয়া রেনু রায় বলেন, এসব পরিচালনা করার কমিটি রয়েছে। আমাকে একা দোষারোপ করা যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews