1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

নড়াইলের নবগঙ্গা ও মধূমতি নদীর এক স্থানে বালুমহল ইজারা নিয়ে অন্য স্থানে বালু উত্তোলনের অভিযোগ

  • Update Time : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ২৬৫ Time View

হুমকির মুখে জীববৈচিত্র্য

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ এক স্থানে বালুমহল ইজারা নিয়ে অন্য স্থানে বালু উত্তোলনের অভিযোগ। যে কারনে শত বছরের নদী বন্দর বড়দিয়া মহাজন বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকশত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার সম্ববনায় আতংকিত এলাকাবাসী। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র।

সংশিষ্ট সুত্রে জানাগেছে,মা বাবার দোয়া এন্টার প্রাইজের নামে নবগঙ্গা মধুমতি নদীর সংযোগ স্থলের বড়দিয়া তেলকাড়া মৌজার মধুমতির চর বালুমহল ১৩লক্ষ ৮০ হাজার টাকায় ১বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে।
সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে ওই স্থানের বাহিরে ৭/৮ টি ড্রেজার দিয়ে বড়দিয়া বাজারের উত্তর পূর্ব পাশে বালু উত্তোলন করে বড় বড় টলার ও বালুবাহী কার্গো ভরা হচ্ছে।
এ বিষয়ে খান আবদুল কায়ুম অভিযোগ করে বলেন, কতিপয় ইজারাদার বড়দিয়া বাজারের উত্তর পাশে অবস্থিত তেলকাড়া গুচ্ছ গ্রাম, সেই গুচ্ছ গ্রামের উত্তর পূর্ব প্রান্তের সামনে থেকে ৭৫০ ফুটের ভীতরে ড্রেজার দিয়ে বালু কাটার কথা থাকলেও তারা তার বাইরে বড়দিয়া মহাজন বাজারের কাছে দিনে ও রাত ১২টার পর থেকে বাজারের একদম সন্নিকটে ৭/৮টা ড্রেজার এনে বালু কাটে। এতে নদীর পাঁড় ভাঙ্গনের ফলে বাজারসহ এলাকার ঘরবাড়ি বিলীন হতে চলেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে ও কোন ফল হচ্ছেনা। তিনারা যে কর্মকর্তাদের ভাঙ্গন ও বালু কাটার এলাকায় পাঠান। তারা ঠিকাদারের কাছ থেকে সুবিধা নিয়ে চলে যায়। পরে একই ভাবে ইজারাদার অবৈধভাবে বালু কাটে।

বড়দিয়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক জগদিস কুমার সরকার বলেন,অনেক পুরানো বড়দিয়া বাজার নদী ভাঙ্গনের কারনে শেষ হয়ে গেছে,যেটুকু আছে সেটা রক্ষার জন্য সরকার কোটি টাকা দিয়ে বক দিয়ে রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু এক শ্রেনীর ঠিকাদারদের অত্যাচারের কারনে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে এই বাজার রক্ষার প্রচেষ্টা তা নষ্ট হতে চলেছে। কারন উপরের পাশে বক দিয়ে যদি তার নিচে বা কাছে বালু উত্তোলন করা হয় তাহলে এই বক তো ভেঙ্গে পড়বেই। যে কারনে শুধু বাজার ধ্বংস হচ্ছে না সরকার ভাংগন প্রতিরোধে যে কোটি কোটি টাকা ব্যায় করছে তা পুরোটাই অপব্যয় হচ্ছে।
নবগঙ্গা মধুমতি নদীর সংযোগ স্থলে বাড়ি বিকাশ দাস ও বিধান দাস বলেন, বাজারের পাশে চর পড়েছিল যেখানে আমরা দাড়িয়ে নিয়মিত গোছল করতাম কিন্তু ড্রেজার দিয়ে বালু কাটার ফলে এখানে গভীর হয়েছে। যে কারনে ভাঙ্গন শুরু হয়েছে বক ও ধসে পড়ছে।তাছাড়া এতে করে জীব বৈচিত্র ভয়ঙ্কর ভাবে হুমকির মুখে।

এই বিষয়ে বড়দিয়ার যুব সমাজের সাথে কথা হলে তাদের মধ্য থেকে মোঃ রাসেল খান (জনি) বলেন বড়দিয়া বাজার আশে পাশের ৫০টি গ্রামের সমন্বয়ে সৃষ্ট একটি নাম বা একটি রুপ। এখানে ২টি স্কুল ১টি কলেজ মসজিদ,মাদ্রাসা,মঠ,মন্দির আছে। এই বাজারে ৩টি জেলার কয়েক শত ব্যবসায়ী ব্যাবসা বানিজ্য করে জীবিকা নির্বাহ করে। তাই সরকারের কাছে বিনীত দাবী এই বাজারকে রক্ষা করার জন্য সরকার অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করবে এবং ভবিষ্যতে যাতে আর কোনোভাবে ইজারা দেয়া না হয় সে বিষয়ে বড়দিয়া বাসির পাশে থাকবে।

বড়দিয়া মাদ্রাসার সাধারন সম্পাদক খান আজাদ আলী বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্দ না করলে এই মাদ্রাসাসহ বাজার নদীগর্ভে বিলীন হয়ে যাবে। সরকার একদিকে কোটি কোটি টাকা দিয়ে ভাঙ্গন রোধ করার চেষ্টা করছে অন্য দিকে কয়েক লক্ষ টাকায় নদীতে বালু কাটার ইজারা দিচ্ছে। তাতে সরকারেরই ক্ষতি বেশি হচ্ছে।
বড়দিয়া গৌড়ীয় মঠের সার মহারাজ বলেন.বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মঠ হলো বড়দিয়া গৌড়ীয় মঠ। বর্তমানে ড্রেজার দিয়ে বালু তোলার কারনে নবগঙ্গা মধুমতি নদী ভাংতে ভাংতে প্রায় মঠের ধারে চলে এসেছে। এই মঠকে বাচাতে হলে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করতে হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খাঁন রাসেল সুইট বলেন,বৈধভাবে ইজারা নিয়ে নির্দিষ্ট স্থানে বালু না উত্তোলন করে অন্যায়ভাবে বালু কাটা হচ্ছে। আমি ইউএনও ও ডিসি মহোদয়ের কাছে বিষয়টি জানিয়েছি,তাহারা ব্যবস্থা নিয়ে বালু উত্তোলন ও বন্ধ করেছিলেন,কিন্তু আবার কিভাবে এই অন্যায় কাজ হচ্ছে আমার বোধগম্য নয়। সব সম্ভবের দেশ আমাদের এই বাংলাদেশ।

এ ব্যাপারে জানতে চাইলে মা বাবার দোয়া এন্টার প্রাইজের ঠিকাদার মোঃ গাউস মোল্যা রাতের আধারে বালু উত্তোলনের কথা অস্বীকার করে বলেন,আমি সঠিক সময়ে নির্দিষ্ট স্থানেই বালু উত্তোলন করছি। কিন্তু সরেজমিনে দেখা গেছে নির্দিষ্ট সীমানার বাইরে ৭/৮ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন,আমি খোজ নিব এবং ইউএনও কে বলবো বিষয়টির খোজ নেওয়ার জন্য। সত্যিই যদি এ রকম কোন ঘটনা ঘটে থাকে তার যাতে পুনরাবৃত্তি না হয় সেটার ব্যবস্থা নিব।###

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews