1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইলের তুষার শেখের বিরুদ্ধে জাল দলিলে ভাইয়ের জমি আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের

  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৭৪ Time View


নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের ঐতিহ্যবাহী চিত্রা নদী দখল করে বিশাল ভবন ঢাকা ক্যাফে ও ঢাকা ফার্নিচারের মালিক তুষার শেখের বিরুদ্ধে এবার নড়াইলে জাল দলিল তৈরি করে ভাইয়ের ১৬ শতক জমি আত্মসাতের চেষ্টা এবং জোর পূর্বক দখল করার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামের মোহাম্মদ তৌহিদুর রহমান নড়াইল পৌর এলাকার ৭৫নং
দূর্গাপুর ডুমুরতলা মৌজায় (সাবেক দাগ নং ২৯৩৫, হাল দাগ ২৫৬৩ এবং সাবেক দাগ নং ২৯৪৩ হাল দাগ ২৫৮৪) পৃথক তারিখে ৪টি দলিলমূলে হিরন্ময়ী সিংহের কাছ
থেকে ১৬ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর তৌহিদুর রহমান নিজের নামে নাম পত্তনসহ ওই জমি ভোগদখল করে আসছেন। জমি ক্রয় ও ভোগদখলের প্রায় ৮-৯ বছর পর ২০২০ সালের ৯মার্চ তৌহিদুর রহমানের আপন ভাই তুষার শেখ গোপনে জাল দলিলের
মাধ্যমে হেবা ঘোষনাপত্র করে ওই ১৬শতক জমির মালিকানা দাবি করেন।
অথচ তৌহিদুর রহমান হেবা ঘোষণাপূর্বক তার ভাই তুষার শেখকে জমি লিখে দেননি এবং হস্তান্তর করেননি বলে উল্লেখ করে এর প্রতিকার চেয়ে ২০২০ সালের ৫জুলাই
নড়াইল যুগ্ন জেলা জজ ১ম আদালতে মামলা দায়ের করেন। মামলার বিবরণীতে তৌহিদুর রহমান উল্লেখ করেন ১নং বিবাদী তার ভাই তুষার শেখ একজন লোভী,
ধুরন্ধর,জাল জালিয়াত ও কুচক্রী হইতেছে।তার ভাইয়ের কাছে তপশীল জমির কাগজপত্র থাকার সুবাদে তিনি (ভাই তুষার শেখ) অন্যায় লোভের বশবর্তী হয়ে জমি আত্মসাত করার কূ-মতলবে অন্য লোককে দাতা সাজিয়ে হেবা ঘোষণাপত্র দলিল সৃষ্টি করেছেন। মামলার বাদি তৌহিদুর রহমান কখনো তপশীল জমি হেবা করার
প্রস্তাব দেন নাই এবং স্বাক্ষীগণ ও সনাক্তকারীর সম্মূখে ১নং বিবাদী তার ভাই তুষার শেখের অনুকূলে মৌখিকভাবে হেবা করে জমির দখল অর্পণ করেননি।
সূত্রে আরো জানা গেছে, নড়াইল যুগ্ন জেলা জজ ১ম আদালতে মামলা চলমান থাকা অবস্থায় তুষার শেখ গত ১৮ এপ্রিল সকাল ১০টার দিকে লোকজন নিয়ে জোর পূর্বক ভেকু দিয়ে ওই জমির মাটি কেটে আকার আকৃতির পরিবর্তন করে জমি দখলের চেষ্টা চালান। জমির মালিক তৌহিদুর রহমান খবর পেয়ে ঢাকা থেকে এসে নালিশী জমিতে উপস্থিত হয়ে তার স্বত্ত্ব দখলীয় জমি হতে কেন তাকে বেদখল করা হবে জিজ্ঞাসাবাদ করিলে তার ভাই তুষার ও পক্ষীয় লোকজন জানায় অচিরেই আরো লোকজন নিয়ে বর্ণিত তপশীল জমি চির দখল করবে এবং তাকে উচ্ছেদ করবে। ঘটনা উল্লেখ করে তৌহিদুর রহমান নড়াইল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে গত ২১ এপ্রিল ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য গত শুক্রবারে উক্ত জমিতে অবৈধভাবে ঘেরকাটা ও টিনের ঘর তৈরিতে পুলিশ দেখতে গেলে পুলিশ ও সাংবাদিকদের সামনেই তুষার শেখ তার সন্ত্রাসী
বাহিনী নিয়ে তৌহিদুর রহমানকে জবাই করার হুমকি দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews