1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইলের তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে

  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩১৬ Time View

ফাতেমা খানম মৌ নড়াইলঃ

নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহায়ক পদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য ও জোর করে ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্যদের স্বাক্ষর আদায়ের অভিযোগ,সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এলাকাবাসী ও অভিবাবক সূত্রে জানা যায়, তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির যোগসাজসে ব্যপক দূনীতি ও অনিয়মের মাধ্যমে কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহায়ক পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য খান আতাউর রহমান সুজন অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আমাদেরকে নিয়োগ বোর্ড ও নিয়োগ পরিক্ষার তারিখ সর্ম্পকে কোন কিছুই অবগত করেনি। প্রধান শিক্ষক হঠাৎ করে ডেকে নিয়ে সভাপতিসহ বহিরাগত অনেক চিহ্নিত সন্ত্রাসী মামলার আসামীদের উপস্থিতিতে রেজুলেশনের খালি খাতায় জোর করে সই নেওয়ার চেষ্টা করে। আমি সই না করে এক রকম পালিয়ে চলে আসি।
ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য মোঃ আলাউদ্দিন বিশ্বাস জানান, আমাকে কোন কথাই বলতে দেয়নি, জোর করে খালি খাতায় সই করিয়ে নিয়েছে।
ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান ( মিলন) এ প্রতিনিধিকে জানান,নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি স্কুলে যাওয়ার পর হেডমাষ্টার আমাকে রেজুলেশনের খালি খাতায় সই করতে বলেন । হেডমাষ্টারের আচরনে আমি ক্ষুব্ধ হই এবং তাকে সেখানে দাড়িয়েই বলে আসি ,স্কুলের নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনার আমাকে জানানো উচিত ছিল।আমি আপনার এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।বহিরাগত লোকজনের উপস্থিতি ও পরিস্থিতি বিবেচনা করে নিজের আতœসম্মান রক্ষার্থে আমি সেখান থেকে চলে আসি।

নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক সদস্য জানান, নিয়োগ প্রক্রিয়ার পূর্বেই স্কুলের সভাপতি পরিস্কার জানিয়ে দেন, ঘোড়ার দাম বারো লাখ, এক টাকা কম হলেও চাকরী হবেনা।
প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডলের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, এসব মিথ্যা , যেসব অভিভাবক সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের প্রার্থী ছিল বলে তারা এসব বলছে।আমরা সব কিছু সঠিক নিয়মে করেছি।কোন অনিয়ম , নিয়াগ বাণিজ্য হয়নি। প্রধান শিক্ষকের কাছে পরিক্ষার্থীদের উত্তর পত্রগুলো দেখতে চাইলে তিনি ম্যানেজিং কমিটির অনুমতী ছারা দেখানো যাবেনা বলে জানিয়ে দেন।
ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ ইমদাদুল ইসলাম(সাহেব) বলেন, সব কিছু বিধিমোতাবেক স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews